যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন নভেম্বরে, তফসিল অক্টোবরে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৬ পিএম
স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন নভেম্বরে, তফসিল অক্টোবরে

স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আগামী নভেম্বরের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর আগে অক্টোবরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে বলা হয়েছে।

১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এসব কমিটির প্রধান দায়িত্ব সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।

চিঠিতে আরও বলা হয়, এরই মধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন আয়োজনের জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে।

স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অক্টোবরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যে নির্বাচন শেষ করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ নির্দেশনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)