যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাঁজা-কোলকেসহ আটক মাদকসেবীকে ছয় মাসের সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
গাঁজা-কোলকেসহ আটক মাদকসেবীকে ছয় মাসের সাজা

যশোরে গাঁজা ও কোলকেসহ আটক আব্দুর রহিম (৪৬) নামে এক মাদকসেবীকে ছয় মাসের সাজা দিয়েছে আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. লিটন মিয়া রেলস্টেশনের প্লাটফর্মের উপর থেকে আব্দুর রহিমকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা ও একটি কোলকে উদ্ধার করা হয়। পরে তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

রোববার শুনানি শেষে আব্দুর রহিম দোষ স্বীকার করায় আদালতের বিচারক তাকে ওই সাজা প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)