যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইবির পঞ্চম সমাবর্তন

ইবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৪ পিএম
২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইবির পঞ্চম সমাবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যে কোনো একদিন সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইবি প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথা চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)