যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বৃদ্ধ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৯ এ এম
মহেশপুরে বৃদ্ধ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আব্দুল জব্বার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের চৌগাছা ও কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি মো. পলাশ (৩৭), মো. বিদ্যুৎ (২৭) ও মো. জেহের আলী (৫৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামে গোয়ালঘরে গরুকে গোসল করানোর সময় কিছু পানি পাশের একটি স্কুলের জায়গায় চলে যাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা আব্দুল জব্বারকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. জাহানারা খাতুন বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর মহেশপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৩১/২৬ নম্বরে নথিভুক্ত করা হয়। এতে দণ্ডবিধির ৩২৩, ৩০২, ৩৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা হওয়ার পর মহেশপুর থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সৈকত মল্লিকের নেতৃত্বে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে যশোরের চৌগাছা এলাকা থেকে বিদ্যুৎ ও জেহের আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেশবপুরে অভিযান চালিয়ে প্রধান আসামি পলাশকে গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, অপরাধীরা যত কৌশলেই আত্মগোপনে থাকুক, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। মহেশপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)