যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিতদের যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৪ পিএম
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিতদের যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক নূর ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যশোর জেলা শাখার নেতারা।

রোববার রাত ৮টায় প্রেসক্লাব যশোর কার্যালয়ে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতারা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন সেখ, সহ-সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নূর আলী এবং অর্থ সম্পাদক মোজ্জামেল হোসেন প্রান্ত।

এছাড়া যুব অধিকার পরিষদ যশোর সদর উপজেলার সভাপতি ইদ্রিস আলম, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী এবং শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক হোসেনও এসময় উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)