যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় উইন কোরেক্সসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৪:০৫ পিএম
চৌগাছায় উইন কোরেক্সসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি

যশোরের চৌগাছায় একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২১১ বোতল 'উইন কোরেক্স' সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচানের ছেলে চিরজিৎ।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি চৌকস দল চৌগাছা বাজার এলাকায় অবস্থান নেয়।

সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)