যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইয়াবাসহ দুই নারীকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৪ পিএম
যশোরে ইয়াবাসহ দুই নারীকে আটকের দাবি

যাত্রীবাহী বাস থামিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে এক হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে। 

এরা হলেন, বাঘারপাড়া উপজেলার দরজাহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী মুনজুরা ওরফে বুড়ি (৬০) এবং রেজাউল করিমের স্ত্রী শিউলী বেগম (৫০)।  

যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাদের কাছে সংবাদ আসে ঢাকা থেকে নড়াইল এক্সপ্রেস নামে একটি পরিবহনের বাসে (ঢাকা মেট্টো-ব-১২-৫৩১৭) করে যশোরের দুই নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর অভিমুখে আসছে। সংবাদ পেয়ে বিকেল পৌনে চারটার দিকে যশোর নড়াইল সড়কের বাঘারপাড়ার জামদিয়া করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বাস থামিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি মামলা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, আটক দুই নারীই চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি ও বাঘারপাড়া থানায় একাধিক মামলা আছে।  

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)