যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘গাঁজা-ইয়াবা ও মোটরসাইকেলসহ’ তরুণ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৩ পিএম
যশোরে ‘গাঁজা-ইয়াবা ও মোটরসাইকেলসহ’ তরুণ আটক

যশোরের ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ হৃদয় হোসেন (২২) নামে এক তরুণকে আটকের দাবি করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রামনগর বাহির মল্লিক গ্রামের এনামুল হকের বাড়ির উঠান থেকে হৃদয়কে আটক করা হয়।

আটক হৃদয় হোসেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার মৃত আসাদুল ইসলামের ছেলে।

ডিবির এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হৃদয়ের দেহ তল্লাশি করে পাঁচশ’ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)