যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে নওয়াপাড়ায় জামায়াতের বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:৩৭ পিএম
ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে নওয়াপাড়ায় জামায়াতের বিক্ষোভ

যশোরের অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা সংলগ্ন ‘আনিছ ট্রেড ভ্যালী’ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রছুল।

তিনি বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মশিউর রহমান, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা এবং যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামান।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)