যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরিকুল ইসলামের স্মরণসভার পরিবর্তিত তারিখ ২০ নভেম্বর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১০:৪০ পিএম
তরিকুল ইসলামের স্মরণসভার পরিবর্তিত তারিখ ২০ নভেম্বর

যশোরের বর্ষীয়ান রাজনীতিক, বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় স্মরণসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৪ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ নভেম্বর শুক্রবার এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

বিবৃতিতে তিনি জানান, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত ১৪ নভেম্বরের স্মরণসভার তারিখ পরিবর্তন করে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যশোরের গণমানুষের নেতা তরিকুল ইসলামের স্মরণসভাটি সফল করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় যশোর শহরের মুনসী মেহেরউল্লা ময়দানে এ স্মরণসভা শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা, মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তার ছেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপিসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা সভায় উপস্থিত থাকবেন।

স্মরণসভাটি সফল করতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে জেলা বিএনপি এ বিষয়ে যৌথসভা সম্পন্ন করেছে এবং বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা জোর প্রচারণা চালাচ্ছেন।

গত ৪ নভেম্বর ছিল তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ওই দিন যশোর শহরের কারবালা কবরস্থানে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)