যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রলীগ-যুবলীগের নামে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১১:০৭ এ এম
এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রলীগ-যুবলীগের নামে মামলা

Subornovumi প্রতীকী— ছবি:

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দৌলতপুর থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ ছাড়া অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আটজনের নামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় এনসিপির নেতারা থানায় উপস্থিত ছিলেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাড়িটিতে গবাদিপশুর খামার আছে। এ ঘটনায় দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা গেছে।

ঘটনার পর নুসরাত তাবাসসুমের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)