যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে হাবিবুর রহমানের পক্ষে জামায়াতের শোডাউন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
মহেশপুরে হাবিবুর রহমানের পক্ষে জামায়াতের শোডাউন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শিশুতলা স্কুলমাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিণ করে ফতেপুর বকুলতলা বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শওকত আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, নির্বাচিত হলে ফতেপুর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

কৃষকদের সারসংকট নিরসন, শিক্ষার উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারসহ জনকল্যাণমূলক কাজ করার আশ্বাস দেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)