যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কলারোয়ায় যুবকের মরদেহ উদ্ধার, খুন বলে সন্দেহ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৩:৩৭ পিএম
কলারোয়ায় যুবকের মরদেহ উদ্ধার, খুন বলে সন্দেহ

সাতক্ষীরার কলারোয়ায় একটি ডোবার ধার থেকে মেহেদি হাসান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি ফোন কোম্পানির টাওয়ার-সংলগ্ন ডোবার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে অন্য কোথাও নৃশংসভাবে হত্যা করার পর মরদেহটি টেনেহিঁচড়ে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মেহেদি হাসান পাশের কয়লা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি মধু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় এক গ্রামপুলিশ সদস্যের মাধ্যমে ডোবার ধারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় কলারোয়া থানা-পুলিশ। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ও সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে মনে হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশটি টেনেহিঁচড়ে ডোবার ধারে এনে ফেলে গেছে ঘাতকেরা।’

ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ইতিমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)