যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতাসহ আটক তিন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৫ পিএম
নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতাসহ আটক তিন

Subornovumi নাশকতায় মামলায় অটক যুবলীগ জেলা কমিটির সদস্য শামীম ছবি:

যশোরে পৃথক নাশকতা মামলায় বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, জেলা যুবলীগ নেতা জাকারিয়াসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পালবাড়িগামী সড়কের ওপর সরকারবিরোধী ও নাশকতামূলক বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় জাকারিয়াকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক শামীম জাকারিয়া যশোর শহরের পুরাতন কসবা এলাকার জাকারিয়া আহমেদের ছেলে। তিনি জেলা যুবলীগের সদস্য।

একই রাতে ঘোপ জেল রোড থেকে বাঘারপাড়া উপজেলার মালঞ্চী গ্রামের আমির আলীর ছেলে ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীকে আটক করা হয়েছে। চলতি বছরের ২৪ জুন বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামের বিএনপির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের খোরশেদ আলীর ছেলে জাহিদুল ইসলামকেও একই রাতে আটক করা হয়েছে। তাকে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)