যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ব হার্ট দিবসে যশোরে বৈজ্ঞানিক সেমিনার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:০২ পিএম
বিশ্ব হার্ট দিবসে যশোরে বৈজ্ঞানিক সেমিনার

বিশ্ব হার্ট দিবসে যশোরে ‘হার্ট অ্যাটাক চিকিৎসা ও প্রতিরোধ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

যশোর হার্ট ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার রাত ৮টায় শহরের একটি অভিজাত হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. গোলাম মাহফুজ রাব্বানী।

সেমিনারে সভাপতিত্ব করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এম এ রশিদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ও জ্যেষ্ঠ পরামর্শক ডা. অশোক দত্ত। তিনি হার্ট অ্যাটাকের চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়া ‘যশোর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মুহাইমিন জিসান।

স্বাগত বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা।

আয়োজকরা জানান, সেমিনারে হৃদরোগের ঝুঁকি, হার্ট অ্যাটাকের চিকিৎসা ও প্রতিরোধ এবং যশোরে হৃদরোগের চিকিৎসাব্যবস্থার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)