সুবর্ণভূমি ডেস্ক
এবার দর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর দুর্গাপূজায় পূর্বঘোষিত ছুটি ছিল ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)। এবার ২২ অক্টোবর, বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে সরকার। এর সাথে শুক্রবার ও শনিবারের (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার পূজায় ছুটি টানা পাঁচ দিনে উন্নীত হয়েছে।