যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আট দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৬ পিএম
আট দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটিতে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজ শেষে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ৬৬০ মেগাওয়াট সক্ষমতার ইউনিটটি চালু করা হয়।

প্রাথমিকভাবে এ ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজ শেষে দ্বিতীয় ইউনিট চালু হয়েছে।

বর্তমানে দুই ইউনিটেই উৎপাদন চলছে। চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো হবে। কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লাও মজুত রয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর ত্রুটি শনাক্ত করে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শুরু হয়।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। ফলে কেন্দ্রটির মোট স্থাপিত সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট।

উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্রটি পরিচালনা করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।

বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী এলাকায় অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিটে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিটে ২০২৩ সালের ২৪ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

২০২৪ সালের ১২ মার্চ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)