যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনবিআরের নতুন আদেশ

মোবাইলফোন, সিগারেট ও ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৩ পিএম
মোবাইলফোন, সিগারেট ও ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

মোবাইল ফোন, সিগারেট, ওষুধ ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার ভ্যাট অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো— মোবাইল ফোন, সিগারেট, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা ও মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এ জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করতে হবে।

কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা নিয়ে আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।

আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)