কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
থানা পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তারর জন্য তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. রোকসানা খাতুন বলেন, বিশেষ অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামি আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।