স্টাফ রিপোর্টার
, যশোর
জাতীয় যুবশক্তির যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রূপম আহসান অর্ণবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইবনে সাহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইবনে সাহাদ উল্লেখ করেছেন, গত ১৪ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সদস্য সচিব রূপম আহসান অর্ণবকে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়। এরপর তিনি লিখিতভাবে কারণ দর্শান।
তিনি আরো উল্লেখ করেছেন, জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হোসেন এবং সদস্য সচিব ফারহীন আহমেদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রূপম আহসান অর্ণবের বহিষ্কারাদেশ জামুশ/মজে/২০২৬/১২ বিষয়ে তার প্রদত্ত ব্যাখ্যা ও কারণসমূহ পর্যালোচনা করে তা সন্তোষজনক ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
এমতাবস্থায়, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাকে পূর্বের সাংগঠনিক দায়িত্বে (যুগ্ম সদস্য সচিব) বহাল করা হলো।