কালিয়া (নড়াইল) প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জ্বল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের বাবরার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
গ্রেপ্তার উজ্জ্বল শেখ কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এসআই সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই শেখ জাহিদুল ইসলাম, এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের বাবরার মোড়ে সেকেন্দারের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে উজ্জ্বল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে পুলিশের দাবি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজ্জ্বল শেখের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’