যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিস স্কুলে হামের টিকা প্রদান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:১৪ পিএম
পিস স্কুলে হামের টিকা প্রদান

যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে হামের টিকা প্রদান করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যশোর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। তিনি বলেন, শিশুদের সুস্থ বিকাশে নিয়মিত টিকাদানের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সময়োপযোগী ও প্রশংসনীয়।

বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী পরিচালক গাউসুল আজম, পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল, রেজওয়ান আহমেদ হাসানুজ্জামান এবং অধ্যক্ষ মো. সারাফাত হোসেন। তাদের তত্ত্বাবধানে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)