যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শহিদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৭:৪১ পিএম
শহিদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

যশোরের বাঘারপাড়া সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মীর কাশেম।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কঠোর পরিশ্রম ও সততার সাথে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মোর্শেদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক শরিফুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের
বিভাগীয় প্রধান শিক্ষক নেতা আবু সাঈদ আতিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক শহীদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক আকতার হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক কাইয়ুম হোসেন। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সিয়াম আল সামী ও তামিমা রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)