যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিউটাউন বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন হারুন অর রশিদ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৪ পিএম
নিউটাউন বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন হারুন অর রশিদ

যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির দ্বিতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন মো. হারুন অর রশিদ। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩০ আগস্টের অনলাইন আবেদনের প্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক এনামুল কবীর গত ১৪ সেপ্টেম্বর হারুন অর রশিদকে সভাপতি করে অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত ৪ সদস্যের অ্যাডহক কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোহাম্মদ আনোয়ার জাহিদ এবং অভিভাবক সদস্য হিসেবে মশিউর রহমান মাসুম অন্তর্ভুক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আজগার হোসেন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী।

এছাড়াও প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার জাহিদ, অভিভাবক প্রতিনিধি মশিউর রহমান মাসুমসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)