স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যাবসায়ী মালিক সমিতির নির্বাচন আগামী ১৫ মে।
এদিন শহরের বকচর ডিকে কমিউনিটি সেন্টারের তৃতীয়তলায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২৫১ জন ভোটার ১২টি পদের মধ্যে ১১টি পদে ভোট দিবেন। শুধুমাত্র যুগ্ম সম্পাদক পদে একজন মনোনয়ন জমা দেওয়ায় সেই পদে কোনো ভোট হবে না। বাকি ১১টি পদে ২২জন প্রার্থী লড়ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন, শ্রমিক নেতা মোর্তজা হোসেন এবং লিয়াকত আলী।