যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নানাবাড়ি এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
নানাবাড়ি এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফসানা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দ্বীননাথপাড়ায় এ ঘটনা ঘটে।

আফসানা খানম পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।

স্বজনরা জানান, গত সোমবার আফসানা তার মায়ের সঙ্গে লাহুড়িয়ার দ্বীননাথপাড়ায় নানা মৃত আব্দুর রাজ্জাক শেখের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলার সময় সে নানাবাড়ির অদূরে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে আফসানাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)