যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোংলায় শিশুদের দেওয়া হলো গাছের চারা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
মোংলায় শিশুদের দেওয়া হলো গাছের চারা

জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নূর আলম শেখ। তিনি বন রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও তাদের নিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)