যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা সভা

মাদক নির্মূল, সন্ত্রাসী-চাঁদাবাজদের আইন আমলে আনার নির্দেশনা এমপি ফরিদের

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৩ পিএম
মাদক নির্মূল, সন্ত্রাসী-চাঁদাবাজদের আইন আমলে আনার নির্দেশনা এমপি ফরিদের

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূল এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মসলেহ উদ্দীন ফরিদ বলেন, জননিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য রাজনৈতিক, সামাজিক নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তোলা জরুরি। ঐকমত্য ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ঝিকরগাছার আর্থসামাজিক ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম সাইফুল্লাহ।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহি টিপু, থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অলিয়ার রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)