যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ‘ইয়াবাসহ’ একজন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:১৩ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
পাইকগাছায় ‘ইয়াবাসহ’ একজন আটক

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল নামে এক মাদক কারবারিকে আটক করার কথা জানানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

আটক মনিরুজ্জামান মোড়ল রেজাকপুর এলাকার মো. গফফার মোড়লের ছেলে।

পুলিশ বলছে, শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে তাদের একটি দল রেজাকপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মনিরুজ্জামান মোড়লের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের জিপারযুক্ত ব্যাগের ভেতর থেকে ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-৯/১১) দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)