সাতক্ষীরা প্রতিনিধি
আটকদের একজন
ছবি:
সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৭)। তিনি বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
অপর একজন হলেন বালিথা গ্রামের মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে শামছুর রহমান (৫৩)। তিনি ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অন্যজন যোগরাজপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে রাশেদ (৫০)। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।