যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে একদিনের সংক্ষিপ্ত আদালতে চারজনের সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২০ পিএম
যশোরে একদিনের সংক্ষিপ্ত আদালতে চারজনের সাজা

ডিবি পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় রাজু ওরফে আল আমিন রাজা (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর রেলস্টেশনে একটি খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রাজার দেহ তল্লাশি করে তার লুঙির কোঁচড় থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশের এসআই শেখ হাদিউজ্জামান বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সঞ্জয় পাল তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত রাজা শংকরপুর রেল কলোনির আব্দুস সালাম গাজীর ছেলে।

যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত একইভাবে বৃহস্পতিবার পৃথক অভিযানে আটক আরও তিনজনকে সাজা দিয়েছেন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চাঁচড়া আয়েশা ফাউন্ডেশনের সামনে থেকে দুই পিস ইয়াবাসহ অপূর্ব হাসান সকালকে (২০) আটক করেন এসআই হাদিউজ্জামান। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপূর্ব চাঁচড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে, কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান মারুফ বুধবার রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর বটতলা মোড় থেকে এক পিস ইয়াবাসহ দুজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন, চাঁচড়া গুচ্ছগ্রামের আফসার শেখের ছেলে রফিকুল ইসলাম (২০) এবং হালিম শেখের ছেলে মারুফ শেখ (২২)।

তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)