যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছাত্রলীগ-যুবলীগের তিনকর্মী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৭ পিএম
যশোরে ছাত্রলীগ-যুবলীগের তিনকর্মী আটক

যশোরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের জালাল খানের ছেলে জাহাঙ্গীর আলম রকি এবং মণিরামপুর উপজেলার নোয়ালি জোলাপাড়া এলাকার শাহীনুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে জিল্লুর রহমান জুয়েল।

পৃথক দুটি মামলায় তাদের রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই অমৃত দাস জানান, রাজারহাটের কাছে ক্ষণিকা পিকনিক স্পটের এলাকায় নাশকতার দায়েরকৃত মামলায় রকি ও ফেরদৌসকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জিল্লুর রহমান জুয়েলকে আটক দেখানো হয়েছে। রোববার তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)