যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নারীর চেইন ছিনতাই

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৪ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৩ পিএম
বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নারীর চেইন ছিনতাই

যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ায় গত শনিবার নিজ বাড়ির সামনে বিউটি বেগম (৪৪) নামে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা। এ ঘটনায় বিউটি বেগম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী বিউটি বেগমের অভিযোগ, গত শনিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি জলকর গ্রামে বোন রুবিয়া বেগমের বাড়ি যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন। গেটের সামনে দাঁড়ানো মাত্রই মোটরসাইকেল আরোহী দুই যুবক তার গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যান।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)