যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কিস্তির টাকা না দেওয়ায় মোটরসাইকেল ক্রেতার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
কিস্তির টাকা না দেওয়ায় মোটরসাইকেল ক্রেতার কারাদণ্ড

যশোরে কিস্তিতে মোটরসাইকেল কিনে বকেয়া টাকা পরিশোধ না করার মামলায় সেলিম ইকবাল নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সেলিম ইকবাল যশোর শহরের নতুন উপশহরের সি-ব্লক এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ অক্টোবর সেলিম ইকবাল যশোর শহরের রেল রোডে অবস্থিত টিভিএস উইং থেকে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের টিভিএস মেট্রো ১০০ সিসি মডেলের একটি মোটরসাইকেল কিস্তিতে কেনেন। এ সময় তিনি ৬৫ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও পরে তা পরিশোধ করেননি।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সেলিম ইকবালের কাছে প্রতিষ্ঠানটির এক লাখ টাকা পাওনা হয়। পাওনা আদায়ে তাকে একাধিকবার তাগাদা দেওয়া হয়। পরে আইনজীবীর মাধ্যমে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিস পাঠানো হয়। তিনি ১৪ সেপ্টেম্বর নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ করেননি।

এরপর ২০২৩ সালের ২৬ নভেম্বর তাকে ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে পাওনা টাকা পরিশোধের অনুরোধ করা হলে তিনি তা দিতে অস্বীকার করেন। পরে টিভিএস উইংয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল্লাহ বাদী হয়ে আদালতে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)