যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেজপাড়া থেকে ফের ককটেলসদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৫ পিএম
বেজপাড়া থেকে ফের ককটেলসদৃশ বস্তু উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকায় আবারও ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউ বেজপাড়া পিয়ারীমোহন রোডে দৈনিক রানারের সাবেক অফিসের পাশের একটি পরিত্যক্ত মাঠ থেকে সাদা রঙের শপিং ব্যাগে রাখা ওই বস্তুটি উদ্ধার করা হয়।

মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকা থেকে দ্বিতীয়বারের মতো ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটলো। এর আগে গত ৯ সেপ্টেম্বর ওই এলাকা থেকে আরও একটি ককটেল উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিউ বেজপাড়া রানার অফিস রোডের ওই মাঠে একটি সাদা রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগের ভেতরে ককটেলজাতীয় বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে সাধারণ মানুষের চলাচলে সাময়িক সতর্কতা জারি করে এবং নিরাপদে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ছয় দিনের মধ্যে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটলো।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)