যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলাম স্মরণসভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০১:৪২ এ এম
দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলাম স্মরণসভা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘দৈনিক দৃষ্টিপাত শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। দক্ষিণবঙ্গে এই পত্রিকাটি শহর থেকে গ্রামাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে গেছে। পত্রিকাটির সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে আমরা একজন দৃঢ়চেতা সম্পাদককে হারিয়েছি, যার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।’

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত দৈনিক দৃষ্টিপাতের প্রয়াত সম্পাদক জিএম নূর ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদের আরও দায়িত্বশীল হতে হবে, নইলে বাংলাদেশ পথ হারাবে।’

ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। তখন সাতক্ষীরার সিনিয়র কয়েকজন সাংবাদিক সত্যের পক্ষে ছিলেন, আবার কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছিলেন।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, ‘জেলাকে ইতিবাচকভাবে উপস্থাপনের বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যাশা করি, জেলার উন্নয়নে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করবেন।’

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী ও রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মেহেদী আলী সুজন ও শরিফুল্লাহ কায়সার সুমন।

এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, প্রয়াত জিএম নূর ইসলামের ছেলে জিএম আদম শফিউল্লাহ, আবু তালেব মোল্যা, আমিনা বিলকিস ময়না, ডা. মহিদার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কাজী জামালউদ্দীন মামুন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, কৃষ্ণ মোহন ব্যানার্জী, জুলফিকার আলী জিন্নাহ, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, কাজী নাসিরউদ্দীন, গাজী ফরহাদ, আবু সাঈদ, আব্দুল মোমিন ও হোসেন আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাতক্ষীরা কমিউনিটির পরিচালক উম্মে ফোয়ারা, প্রথম আলো বন্ধুসভার জাহিদা হাসান মৌ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

স্মরণ সভায় গণমাধ্যমকর্মীসহ প্রয়াত জিএম নূর ইসলামের শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরি মিলনায়তন পূর্ণ হয়ে যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)