যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০২:০৫ পিএম
মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জসিম হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল আহমেদ জানান, নিহত ব্যক্তির তথ্য কোতোয়ালি থানার মাধ্যমে মহেশপুর থানায় পাঠানো হয়েছে।

মহেশপুর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)