যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসএফের গুলিতে আহত ব্যক্তি যশোর হাসপাতালে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:১০ পিএম
বিএসএফের গুলিতে আহত ব্যক্তি যশোর হাসপাতালে

অবৈধ পথে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণব জানান, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহতের শরীরে কয়েকটি স্থানে ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)