স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন:
শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা
সুবর্ণভূমি ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। তারা নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে।