যশোর, বাংলাদেশ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় চার ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪০ পিএম
পাইকগাছায় চার ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় চার ওষুধ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে উপজেলার বাঁকা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চার ওষুধ ব্যবসায়ীকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ৪ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপর দুজনকে ১ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে খুলনা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন, এসিল্যান্ড কার্যালয়ের পেশকার মো. আনিসুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)