যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাড়ির সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, পুকুরে ডুবে মারা গেল শিশু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৬:৪৫ পিএম
বাড়ির সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, পুকুরে ডুবে মারা গেল শিশু

যশোরের অভয়নগরে ঈদের দিন দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে জুনায়েদ হোসেন মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার রাজঘাট সাভারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ হোসেন মোল্যা ওই গ্রামের সাজ্জাদ হোসেন মোল্যার ছেলে।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুর ১টার দিকে কোরবানির পশু নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদকে কাছে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়া ঘোষ বলেন, জুনায়েদ নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়া জুনায়েদ হোসেন মোল্যা নামের শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)