যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোংলায় যৌথ অভিযানে সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৭:৫৭ পিএম
মোংলায় যৌথ অভিযানে সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

রোববার (২৯ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত ‘যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে’ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।

বাগেরহাট জেলা প্রশাসক বলেন, অবৈধভাবে তেল মজুতকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)