যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:৪৯ পিএম
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ ফাতেমা রহমান।

অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন।

সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মন্ডল ও ফারিহা বিনতে আজিজ।

ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

এ সময় কলেজের পক্ষ থেকে বিদায়ী ১২৯ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজকে একটি বুকশেলফ উপহার দেওয়া হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)