যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:৩৩ পিএম
নাশকতা মামলায় যুবক আটক

যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা বাসে আগুন দিয়ে নাশকতার মামলায় সন্দেহভাজন তাইজুল ইসলাম রাজন (৩০) নামে আওয়ামীলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পূর্ববারান্দী বাঁশতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে।

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার জানিয়েছেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর ভোরে যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেয় আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ব। এই ঘটনায় বাসের মালিক কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার সন্দেহভাজন আসামি রাজন।

বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)