যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৫:৩২ পিএম
চৌগাছায় পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের আত্মহত্যা

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ ও বাবার ওপর অভিমান করে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ও বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুলতানপুর ও দুলালপুর গ্রামে এ ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকিমপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রবাসী সুজন হোসেনের স্ত্রী রুপা খাতুন (৩০) দুই সন্তানের জননী ছিলেন। বড় সন্তান আরাফাতের মোবাইল ফোন দেখা নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার কথাকাটাকাটি হয়।

এর জের ধরে জুমার নামাজের সময় বাড়ির লোকজন যখন গোসলে ছিলেন, তখন রুপা নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই ইউনিয়নের দুলালপুর গ্রামে বাবার ওপর অভিমান করে জীবন বিশ্বাস (১৬) নামে এক কিশোর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে।

প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে জীবনের বাবা তাকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে সে বাড়িতেই গ্যাস ট্যাবলেট খায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চৌগাছা ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিন শিকদার দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহগুলোর ময়নাতদন্ত ও এ সংক্রান্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)