যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জিয়া পরিষদের সভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:২৬ পিএম
লোহাগড়ায় জিয়া পরিষদের সভা

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদ উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি মো. ওয়ালিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল নূর, প্রচার সম্পাদক কাজী আল মামুন এবং সদস্য মো. স্বাধীন মোল্যা, মো. ওমর ফারুক ও নাহিদ নেওয়াজ সবুজ প্রমুখ।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলসমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)