স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মশিয়ার রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।