যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাঁচ শতাধিক ফলদ গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
পাঁচ শতাধিক ফলদ গাছের চারা বিতরণ

মাগুরা সদর উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রোভা ফাউন্ডেশন এ কর্মসূচি পালন করে।

বুধবার বেলা ১১টায় সদর উপজেলার ইটখোলা-আবালপুর এলাকায় সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের হাতে চারা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

সংস্থার নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, শফিকুর রহমান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরি, হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও হতদরিদ্র পরিবারের বাড়িতে ফলদ গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বিতরণ করা চারার মধ্যে রয়েছে দেশি লেবু, বাতাবি লেবু, কদবেল, সফেদা ও আমগাছ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা করা হলে এসব গাছ থেকে ভবিষ্যতে ফল পাওয়া সম্ভব হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)