যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু!

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৮ পিএম
মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু!

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী (১১) ও লামিয়া (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘেরে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন।

পরে দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে দারিয়ালা গ্রামের বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে জান্নাতী ও লামিয়া পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)