যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাল টাকা ও হেরোইনসহ মেহেরপুরে দুই মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৫:৩৮ পিএম
জাল টাকা ও হেরোইনসহ মেহেরপুরে দুই মাদক কারবারি আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ক্রাইম প্রিভেনশনডিভিশন ( সিপিস-৩ গাংনী ক্যাম্প বুধবার মেহেরপুরে অভিযান চালিয়ে তিন হাজার পাঁচ শত জাল টাকার নোট, সাড়ে ১৩ গ্রাম হেরোইন ও হেরোইন পরিমাপের যন্ত্রসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে শিলন হোসেন ও গাংনী পৌরসভার শিশিরপাড়া ঝিনেরপুলপাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে মাংস বিক্রেতা আলমগীর হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) দুপুরে র‌্যাবের একটি টিম শ্যামপুর গ্রামের মীপাড়া এলাকার জনৈক বকুল হোসেনের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-১২ সিপিসি গাংনী ক্যাম্পের ইনচার্জ এএসপি হান্নান এই তথ্য নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)